ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

লকডাউন বিরোধী মিছিল, বেগমগঞ্জে ১৩প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ২২৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

লকডাউনের প্রতিবাদ ও স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবীতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মিছিল করেছে সাধারণ ব্যবসায়ীরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় ১৩টি প্রতিষ্ঠানকে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে এ মিছিল করে ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে মিছিল থেকে ব্যবসায়ীরা সরকারের কাছে দাবী জানান।

ব্যবসায়ীরা বলেন, লকডাউনে ব্যাংক, বিমা অফিস খোলা, গাড়ী চলছে। কিন্তু শুধু মাত্র আমাদের সাধারণ ব্যবসায়ীদের দোকান পাট কেন বন্ধ থাকবে। তাই আমরা চাই স্বাস্থ্য বিধি মেনে আমাদের দোকান-পাট খোলা রাখার সুযোগ দেওয়া হোক।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, চৌমুহনী বাজার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই আমরা প্রতিদিন এ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগনকে সচেতন করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, সকাল থেকে জনগনকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি বাসসহ ১৩টি প্রতিষ্ঠানকে ১৩টি মামলায় ৫৩হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

লকডাউন বিরোধী মিছিল, বেগমগঞ্জে ১৩প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৬:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১