সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

নোয়াখালী কবিরহাটে বাড়িঘর দখল, লুট ও সন্ত্রাসী হামলার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৬৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিড়ি ইউনিয়নের নলুয়ায় বাড়িঘর দখল, লুট ও সন্ত্রাসী হামলার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন ঘটনায় আহত মোজাম্মেল হোসেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যান আবদুল মুন্নাফের ইন্ধনে গ্রীস প্রবাসী নুর আহম্মদ বিভিন্ন সময় আমার খরিদ করা ১ একর ৫৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে আসছিলো। এ বিষয়ে নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। অন্যদিকে আমি জেলার দেওয়ানী আদালতে স্থায়ী নিষেধোজ্ঞা মামলা দায়ের করি। কিন্তু আদালতের আদেশ অমান্য করেই নুর আহম্মদ পক্ষে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে জুয়েলের নেতৃত্বে স্থানীয় আবুল কাসেম, ফয়েজ আহম্মদ, মাইন উদ্দিন সাদ্দাম, তোফায়েল, সুমন, রুবেল, তৌছির, পিন্টু, নুরুল হক’সহ এক থেকে দেড়’শ জন ভাড়াটে সন্ত্রাসী গত শনিবার অতর্কিত ভাবে আমার বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলায় আমি ও আমার স্ত্রী, শ্বশুরসহ পরিবারের মোট ৭জন আহত হই।

এসময় তারা ঘর বাড়ি ভাংচুর, লুটপাট করে সবকিছু নিয়ে যায়। ঘরের ব্যবহৃত জিনিসপত্র, লেপ তোষক এমনকি পবিত্র কোরআন শরিফও পানিতে ফেলে দেয়। বাড়ির আশপাশের ফলজ ও বনজ গাছ গাছালি কেটে ফেলে। বর্তমানে নি:স্ব অবস্থায় খোলা আকাশের নিচে পরিবারের লোকজন বসবাস করছে।

এ ঘটনায় কবিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি মোজাম্মেল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালী কবিরহাটে বাড়িঘর দখল, লুট ও সন্ত্রাসী হামলার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০