ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কাপড়ের রঙ মিশিয়ে তৈরী তাল মিছরি, ভোক্তা অধিকারে লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে কাপড়ের রঙ মিশিয়ে তাল মিছরি তৈরী করায় এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডার্সে এ অভিযান চালানো হয়। ওই সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করায় পপুলার ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় প্রকিষ্ঠানটিকে।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা পুলিশ লাইন্সের একদল পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কাপড়ের রঙ মিশিয়ে তৈরী তাল মিছরি, ভোক্তা অধিকারে লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩