ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নাশকতার মামলায় গ্রেপ্তার নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নাশকতার মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামিয়া রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার নিজাম উদ্দিন ফারুক জেলার কবিরহাট উপজেলার রামেশ্বপুর এলাকার আবদুল ওয়াদুদের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জামায়াত নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নোয়াখালী জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকার বলেন, সকাল সোয়া ১০টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারী ফারুককে পুলিশ তার বাসা থেকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তিনি সব মামলায় জামিনে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ঊনাকে ধরার কোনো কারণ নেই। আমাদের রাজনীতি করার অধিকার আছে। সরকার অন্যায় ভাবে আমাদের ওপর হয়রানি চালাচ্ছে ও গ্রেপ্তার করছে এবং আমােদের রাজনৈতিক অধিকার হরণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নাশকতার মামলায় গ্রেপ্তার নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী

আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩