সংবাদ শিরোনাম ::
সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৪২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, নিউমার্কেট থানায় করা এক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে ম্যাসেজ দিয়েছিলাম সেই ম্যাসেজের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।




















