ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম চলমান যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও খুলেনি রহস্যের জট প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর জন্য অনুমোদন ২৬৫৪ কোটি টাকা দাপুটে জয় পেয়ে সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে বাংলাদেশ যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার খালেদা জিয়া’সহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার অতীতের বিএনপির সংসদ উপনেতা হিসেবে আলোচনায় থাকতেন যারা

নোয়াখালীতে অস্ত্রসহ চেয়ারম্যানপুত্র ও তার সহযোগী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ৬৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ইসমাইল বকশী (২৬) মাঈন উদ্দিন (৩০) নামের দুই যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী  ও তার সহযোগি একই এলাকার মাঈন উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল একদল যুবক। দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে স্থানীয় ছাত্রলীগ কর্মী আবদুল্যাহ্ আল মামুনের বাড়িতে ডুকে দুই যুবক। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে ওই দুই যুবককে আটক করে। পরে তাদের মোটরসাইকেলে থাকা একটি হাতব্যাগ খুলে তিনটি এলজি দেখতে পায়।
ছাত্রলীগ কর্মী মো. আবদুল্যা আল মামুন জানান, তাকে হত্যা করার উদ্দেশ্যে এ দুইজন এলাকায় সকাল থেকে ঘুরছে। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে (মামুন) ডেকে এনে ওই দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান সিকদার বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে অস্ত্রসহ চেয়ারম্যানপুত্র ও তার সহযোগী আটক

আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০