কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সাসমগ্রী বিতরণ করা হয়েছে।
আরো পড়ুন: অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছেলে
বৃহস্পতিবার (৫মার্চ) বিকাল ৪ ঘটিকায় কবিরহাট বাজারের হসপিটাল রোড়স্থ মানিক টাওয়ারের আল-ফালাহ মাদ্রাসা মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: অ্যালানের সেঞ্চুরি ফাইনালে নিউজিল্যান্ড
আব্দুল হালিম মানিক ট্রাস্ট্র ও বার্সোলনা গ্রুপ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী মো: ইসমাইল হোসেন মানিক, কবিরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা ফজলুল্লাহ প্রমূখ।
আরো পড়ুন: সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা
এসময় আব্দুল হালিম মানিক ট্রাস্ট্র ও বার্সোলনা গ্রুপ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হালিম মানিক বলেন, বিগত সময়ে কবিরহাট পৌরসভার গরিব, দু:খি ও অসহায় মানুষের পাশে থেকে করোনা ও বন্যার সময় আমার সাধ্যমত সহযোগিতার মধ্য দিয়ে মানুষের পাশে ছিলাম। এছাড়াও যেকোন দুর্যোগকালীন সময়ে মানুষকে সহযোগীতা ও গরীব অসহায় ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাবস্থা করে এসেছি। প্রতিবারেরমত এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অত্র এলাকার দিনমজুর ও অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে প্রথমধাপে ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ঈদের পূর্বে সবার মাঝে ঈদ সামগ্রী ও শাড়ী-লুঙ্গী বিতরণের পরিকল্পনা রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আরো জানাচ্ছি অত্র এলাকায় অসুস্থ্য মানুষদের চিকিৎসা, গৃহহীনদের বাসস্থান ও বিধবা মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর জন্য সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।





















