ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
অতীতের বিএনপির সংসদ উপনেতা হিসেবে আলোচনায় থাকতেন যারা টস হেরে ফাইনাল লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত ইফতার মাহফিল জাঁকজমকপূর্ণ না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল হারবে ভারত, আমিরের ভবিষ্যদ্বাণী ৬ মাসে কুরআন মুখস্থ করে হাফেজ হলেন ১০ বছরের সিদ্দিক কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ: অ্যালানের সেঞ্চুরি ফাইনালে নিউজিল্যান্ড সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো

ইফতার মাহফিল জাঁকজমকপূর্ণ না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • আপডেট সময় : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন তিনি।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল হারবে ভারত, আমিরের ভবিষ্যদ্বাণী

অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম-আলেম-উলামা-মাশায়েখদের সম্মানে আয়োজন করছেন। এই দুটি হবে যমুনায়।’

আরো পড়ুন: ৬ মাসে কুরআন মুখস্থ করে হাফেজ হলেন ১০ বছরের সিদ্দিক

প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন: কবিরহাটে আব্দুল হালিম মানিক ট্রাস্ট্রের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ইফতার মাহফিল জাঁকজমকপূর্ণ না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬