ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন শুধুমাত্র কোনো একটি গন্ডিতে সীমাবদ্ধ না থাকে বরং ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। এই মানবিক বার্তা বুকে ধারণ করে নোয়াখালীতে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উদ্দীপিত তারুণ্য সংগঠন (উতাস)।

বুধবার (১৮ মার্চ) সকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের উতাস মার্কেটে সংগঠনের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উতাস’র সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় গরীব-অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।

এসময় স্থানীয় সমাজসেবক ফরহাদ হোসেন, সাহাব উদ্দিন, বেলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান ভূঁইয়া আরজু, নকিব খান ফারুক, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ আলী হোসেন বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন- একটি সমাজকে আলোকিত করতে হলে আগে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই অন্ধকার কাটিয়ে সমাজ এগিয়ে যাবে আলোর পথে।

তিনি আরও বলেন, করোনাকাল থেকেই উতাস এই অঞ্চলে মানবিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অপরাধ প্রতিরোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।

উতাস’র সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরে সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রুবেল বলেন-করোনাকাল থেকে মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদক, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে গরীব ও দুস্থদের আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দরিদ্রদের জন্য ঘর নির্মাণসহ আরও বৃহৎ মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই কাজে সমাজের সচেতন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার

আপডেট সময় : ১১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬