তালাকের জেরে প্রবাসী স্ত্রীকে খুন, অতঃপর
- আপডেট সময় : ০৮:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১|
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়|
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় পরিচয় হয়| প্রায় ৭ বছর আগে তারা বিয়ে করেন এবং তাদের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে| তবে দাম্পত্য জীবনে নির্যাতনের অভিযোগে প্রায় এক বছর আগে মলি আক্তার তাকে তালাক দিয়ে কুয়েতে চলে যান| সম্প্রতি দেশে ফেরার পর ইসমাইল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ভিকটিম তা এড়িয়ে চলেন| গত ১৪ মার্চ ভোরে একটি ফোনকল পেয়ে মলি আক্তার ঘর থেকে বের হন| কিছুক্ষণ পর তার বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তার বাবা| পরে তাকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারি করে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে|
র্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের পরিচয় নিশ্চিত করে এবং মামলার প্রধান আসামি হিসেবে সংশ্লিষ্টতার কথা ¯^ীকার করে| গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে|
















