ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায়

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার। রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন।

রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুন:নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া জেঠাতো ভাই শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায়

আপডেট সময় : ১১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬