ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

দ: আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ৬৬১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. জাহাঙ্গীর হোসেন (৩৩) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীরের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার দিকে নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন শিমুলিয়া গ্রামের নূর মোহাম্মদ মৌলভী বাড়ীর (স্কুল আলা বাড়ী) আতিক উল্যা মাস্টারের ছেলে। তারা পাঁচ ভাই ও এক বোনের মধ্যে জাহাঙ্গীর ছিলেন দ্বিতীয়।

নিহতের স্বজনরা জানান, পিতা অসুস্থ্য থাকায় জীবিকার তাগিদে গত দেড়বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় জাহাঙ্গীর হোসেন। পরে কোয়াজুলু নাটাল প্রদেশের নিউ ক্যাসেল শহরে একটি দোকানে চাকরি নেই সে। এরপর থেকে ভালোই চলছিল তার কাজ। বাড়ীতে সবার সাথে মোবাইলে নিয়মিত যোগাযোগ ছিল। প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিল সে। এসময় কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর সড়কে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে এক বাংলাদেশী তাদেরকে মোবাইলে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি জানান। জাহাঙ্গীরের লাশ দেশে ফিরে আনতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ: আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০