ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

বেগমগঞ্জে অস্ত্রসহ ৪মামলার আসামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ৪৫৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে জাহানাবাদ কালা কাজীর বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের কালা কাজী বাড়ীর পাশ্ববর্তী দীঘির দক্ষিণ পাশের একটি কবরস্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও যুবদল কর্মী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কবরস্থানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এরই দারাবাহিকতায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে চাঁদাবাজী, অপহরণ, অবৈধ অস্ত্র, বিষ্ফোরকসহ ৪টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে অস্ত্রসহ ৪মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০