ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ছবি তুলতে বাধা দেওয়ায় হামলায় নারীর মৃত্যুর ঘটনায় আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ৩৬৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে বাধা দেওয়ায় হামলায় নারীর মৃত্যুর ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, ৮নং সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের রফিক উল্যাহর ছেলে মো. রাজিব (১৮) , শাহ আলমের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন শাওন (২০) ।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে। আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির আবুল কালামের বিয়ের অনুষ্ঠানে কনের গোসলের ছবিসহ মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ীর মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয়ায় বর পক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬), নুর নাহার (৬০), আবুল কালাম(৪৯), কুলসুম আক্তার (১৯) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহার কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে মূমর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছবি তুলতে বাধা দেওয়ায় হামলায় নারীর মৃত্যুর ঘটনায় আটক ২

আপডেট সময় : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০