ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

পরীমণির স্বামী শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করল ফেসবুক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ৬১৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েকদিন ধরেই ফেসবুকে অনুপস্থিত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির স্বামী নায়ক শরিফুল রাজ।। সামাজিক যোগাযোগ মাধ্যমটি এবার অভিনেতা শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করে তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ করেছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

তবে রাজ জানালেন, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

গত বছর চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করেন রাজ। চলতি বছর আনুষ্ঠানিকভাবে জানান তারা মা-বাবা হতে যাচ্ছেন। তাদের বিয়ের ঘোষণার পর রাজের ফলোয়ার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিপোর্টের সংখ্যাও। যার সর্বশেষ নজির হিসেবে তার প্রোফাইলটি মিথ্যা তথ্যে রিমেম্বারিং হলো।

ছবি: সংগৃহীত

এর আগে একাধিক ব্যক্তিকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, ভুল আবেদনে এমনটা করেছে তারা। দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন। এমনটা হয়েছে লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশসহ আরও বেশ কয়েকজনের বেলায়।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরীফুল ইসলাম রাজ। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য ২২ জানুয়ারি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও নায়িকা পরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমণির স্বামী শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করল ফেসবুক!

আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২