ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ভাসানচরে ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৪৯৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা যুবককে ইয়াবা সহ আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন, আশ্রয়ণের ৮ নং ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নং ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।

বুধবার (২ মার্চ) সকালে আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভাসানচরে ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা যুবক

আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২