সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ২১৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তপন দাস, নীলফামারী:

নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ইপিজেড সংলগ্ন কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের হোরেন রায়ের ছেলে স্বপন কুমার (৩০) ও তার স্ত্রী সুমী রানী (২৫)। তারা দুজনেই উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপন, তার স্ত্রী সুমি ও অপর এক শ্রমিক সতিশ চন্দ্র কাজে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। কাজীরহাট এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়েন। এ সময় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সতিশ রায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২