ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ১৬৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউমার্কেট থানার এলিফেন্ট রোড স্টাফ কোয়ার্টারে সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ছামিনুর কারী (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।
আজ রবিবার (১৩ মার্চ) ভোরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামিনুরকে উদ্ধার করে নিয়ে যাওয়া নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, রাত ৩টার সময় সিএনজির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে রিকশাচালক গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
তিনি বলেন, আমরা সিএনজিচালককে আটক ও সিএনজিটি জব্দ করেছি। নিহত রিকশাচালকের বাসা কামরাঙ্গীরচর থানার বাগানবাড়ি এলাকার তিন নম্বর গলিতে। তার বাবার নাম মোহাম্মদ সোনাহার।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অটোরিকশার ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২