ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

ফায়ার সার্ভিসে আক্রান্ত ৭৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ৫৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন নয় জন। বাকি ৭০ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

রবিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ২০ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, চারজন অধিদপ্তরের অফিস শাখার, আটজন সদরঘাট ফায়ার স্টেশনের, আটজন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), সাতজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুইজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের চারজন এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং একজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে নয়জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের আটজনের মধ্যে সাতজন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইজনই সুস্থ আছেন। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফায়ার সার্ভিসে আক্রান্ত ৭৯ জন

আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০