ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ঈদের সকালে ১০ মিনিটেই লন্ডভন্ড লালমনিরহাটের ১০ গ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ২১৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

ঈদের সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত পাঁচজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের ১০টি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়ার পরপরই ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো বাতাসে মুহূর্তেই অর্ধশত বসতবাড়ি, গাছপালা, বিদ্যুৎতের খুঁটি, সবজি ক্ষেত, ধান ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় ঘরের টিন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মাবনবেতর জীবন কাটাচ্ছে। ঝড়ে শিশু শিক্ষার্থীদের বই-খাতাসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এ সময় ঝড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রুস্তম আলী বলেন, ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়তে বের হবো, সেই মুহূর্তে শুরু হল ঝড়। এতে আমার থাকার একটি ঘর ঝড়ে উড়ে গেছে। এখন নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে আছি।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পরিদর্শনের জন্য ইতোমধ্যে রওনা হয়েছি। পরিবারগুলোর তালিকা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদেরগুলোকে দ্রুত ত্রাণ সামগ্রী প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঈদের সকালে ১০ মিনিটেই লন্ডভন্ড লালমনিরহাটের ১০ গ্রাম

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০