সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাড়ির উঠানে গাঁজা চাষ, কবিরহাটে গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৩২৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে বসত বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (৩৫) ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম (৩২)।

শুক্রবার (২০ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মো.কামাল হোসেনের (৪৮) বসত বাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১কেজি ৫শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের করতে পেরে কৌশলে পালিয়ে যায়।

ওসি আরো জানায়, ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাড়ির উঠানে গাঁজা চাষ, কবিরহাটে গ্রেফতার-২

আপডেট সময় : ০১:২০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২