ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রায়পুরে ঈদের সকালে ঘুমন্ত মা-মেয়েকে এসিড নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

লক্ষ্মীপুরের রায়পুরে ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী প্রেরণ করা হয়।

এর আগে ভোররাতে ঘরের জানালার কাঁচ ভেঙে রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে তাদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৭) ও সুমি আক্তারের (১৮) শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রাতে দুই বোন ও মা একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোররাতের দিকে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে প্রত্যেকের গলায়ও মুখসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, মা ও মেয়েদের সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট মেয়ে সবচেয়ে বেশি ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, মা-মেয়েসহ একই পরিবারের তিন জনকে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রায়পুরে ঈদের সকালে ঘুমন্ত মা-মেয়েকে এসিড নিক্ষেপ

আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০