সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক দোকানেই মেয়াদোত্তীর্ণ লাখ টাকার ঔষুধ: ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ৩৪৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দোকানেই গবাদি পশুর এক লাখ টাকার মেয়াদোর্ত্তীণ ঔষুধ পেয়েছে ভ্রাম্যাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযান চালিয়ে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ঔষুধ মজুদরাখা ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যাতা পেয়ে মৎস্য খাদ্য ও পশু সম্পদ আইন ২০১০-এ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আমির এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মালিক উত্তম চক্রবর্তীকে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মালিক তাঁর নিজ হাতে মেয়াদোত্তীর্ণ সকল ঔষুধ আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, অভিযানে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে এক লক্ষ টাকার ওপরে মেয়াদোত্তীর্ণ গবাদি পশুর ঔষুধ পাওয়া যায়। সামনে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণের ট্যাবলেট ও এমপুল ইকজেকশন বিক্রি করে আসছিল ওই দোকানী। যে গুলো এক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়। এ ছাড়া মুরগির রাণীক্ষেত রোগের মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া যায়। যে ঔষুধ গুলো নিয়মিত বিক্রি করছেন ওই ব্যবসায়ী। অভিযানে ওই ব্যসায়ীকে অপরাধের জন্য সতর্ক করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনবাগ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

এক দোকানেই মেয়াদোত্তীর্ণ লাখ টাকার ঔষুধ: ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২