ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসলেন জাতিসংঘের প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ৭৬৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর দ্বীপ হাতিয়ার ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৪ মে) সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছেন। পর্যবেক্ষণ শেষে একই দিন বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, তারা সকালের দিকে হেলিকপ্টার যোগে ভাসানচর রোহিঙ্গা হ্যালিপ্যাডে অবতরণ করে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসলেন জাতিসংঘের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২