সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল হত্যা মামলার প্রধান আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ১১৫৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড, ধারালো কিরিছসহ ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃত হাসান (৩১) উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে, জয় (২১) একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

গতকাল রোববার (১০ জুলাই) গভীর রাতে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে ঘটনাস্থলের পাশে খাল খেকে ২ টি ধারালো কিরিছ ও ১ টি লোহার রড এবং ১নং আসামি হাসানের প্রজেক্ট থেকে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

এসপি আরো জানান, মো. হাসিবুল বাশার হত্যাকা-ের ঘটনায়, বৃহস্পতিবার রাতে হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসান বাহিনীর প্রধান হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি রকি (২৬) ও ১১ নম্বর আসামি বাহার উদ্দিন (২২) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, পূর্ব শক্রতার জেরধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাসিবুল বাশারকে (২৫) পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে হাসান, মাসুম ও তাদের অনুসারীরা। এ সময় তাদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারের শরীর ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাসান, মাদক ব্যবসায়ী মাসুম ও তাদের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরা হাসিবুলের ওপর হামলা চালায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল হত্যা মামলার প্রধান আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২