সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল রিকশা চালকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ১১৫৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর ব্যাটারি চালিত এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

নিহত মো. সৌরভ হোসেন (১৪) পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের দিদার হোসেনের ছেলে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাহীনগর গ্রামের আমিশা পাড়া কলেজ সংলগ্ন হিন্দু পাড়ার একটি পুকুর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ হোসেন তার পরিবারের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার বারাহীনগর গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সে বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ থাকায় এ ঘটনায় গতকাল রাতে সৌরভের বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে সৌরভের লাশ পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না। শরীরে মুখের অংশ পানিতে ছিল। আবার এক পা পানিতে ছিল আরেক পা মাটির ওপরে ছিল।

ওসি আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল রিকশা চালকের মরদেহ

আপডেট সময় : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২