ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ১০০৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের বান্ডিলের ওপর বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার নয়াদিঘীরপাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল (৪৪) সারাজানের ছেলে মো. সবুজ (২৬) একই থানার তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফারুক (৪৮)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতরণা করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। গতকাল বুধবার বিকেলে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।

এসপি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে বিদেশী মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-৩

আপডেট সময় : ১১:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২