ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

হাতিয়ার পাশ্বর্ববর্তী বঙ্গোপসাগরে ট্রলারডুবি, দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ১২০১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পাশ্বর্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহত জেলেরা হলেন, জাহাজমারা ইউপির আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন, শরীফ ও বেলাল।

শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও এঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুই জেলে।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, ১৬ জন জেলে নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে তারা। সকাল ১০টার দিকে তাদের ট্রলারটি নিঝুমদ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে ক্ষতিগ্রস্থ ট্রলারের ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো দুই জেলে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ার পাশ্বর্ববর্তী বঙ্গোপসাগরে ট্রলারডুবি, দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২