ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪৬৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটক রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮) সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪) তাসমিন আরা (১২) ইয়াসমনি আরা (১০) মো. আনাস (৮) জেসমিন আরা (৬) মো. ইয়াছের (৪) মো. কাওছার (২) শাহারা বেগম (২৭) সুফিয়া (১২) সুমাইয়া (১০) শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫) আজিজা (১৮) আজিজ খান (১) জাহিদ হোসেন (২২) ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

স্থানীয় ফারুক হোসেন জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, গতকাল শনিবার দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

আপডেট সময় : ১০:৪১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২