ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিবিরের মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

ফের আতঙ্ক উহানে, নয় দিনে ৬৫ লাখ মানুষের নমুনা পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৬৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

চীনের উহান শহরে নয় দিনে ৬৫ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। দৈনিক চ্যাংজিয়াং ও সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

চলতি মাসের ৯ ও ১০ তারিখে একটি আবাসিক কমপ্লেক্সে নতুন করে ছয় ব্যক্তির করোনভাইরাস ধরা পড়লে কর্তৃপক্ষ শহরের সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। ফের সংক্রমণ রোধে এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার নমুনা ১০ দিনের মধ্যে পরীক্ষার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত ৯০ লাখের বেশি বাসিন্দার নমুনা সংগ্রহ করা হয়, যা শহরটির মোট বাসিন্দার ৮০ শতাংশ। শুক্রবারই শহরটির ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

উহানের সব এলাকাগুলোতে নমুনা সংগ্রহের বুথ বসানো হয়েছে। মুখে মাস্ক পরা বাসিন্দারা লাইন ধরে তাদের সোয়াব দিচ্ছেন পরীক্ষার জন্য।

উহান কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক চ্যাংজিয়াং জানায়, যারা আগে পরীক্ষা করাতে পারেননি, তাদের জন্য ২৩১টি অতিরিক্ত বুথ বসিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদেরও নমুনা সংগ্রহ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফের আতঙ্ক উহানে, নয় দিনে ৬৫ লাখ মানুষের নমুনা পরীক্ষা

আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০