সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো বৃদ্ধের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ১৮১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭০)। তিনি একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সফি উল্যার ছেলে।

নিহতের নাতনী ফাইজা জানায়, এক আত্মীয়ের কুলখানি খেয়ে আবুল কাশেম শনিবার দুপুরে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক সড়কের নোয়াখালী পৌরসভা গেইট হয়ে বাড়ি ফিরছিলেন। তখন বেপরোয়া গতির চট্রগ্রাম গামী একটি বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানা থেকে বিষয়টি অবহিত করা হয় আমাকে। এরপর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ওসি আরও বলেন, আবুল কাশেমের লাশ নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো বৃদ্ধের

আপডেট সময় : ০৬:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২