ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

সেনবাগে ইঁদুর মারা ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০৯৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. ফখরুল ইসলাম ওরফে ফাহিম (১১) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচতুপা গ্রামের বাকের মিয়ার বাড়ির বাকের হোসেনের ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) সকালে উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের একটি ধান ক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার সন্ধ্যার দিকে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদের তারে আটকে ওই শিক্ষার্থী মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চিলাদী হাফেজীয়া মাদ্রাসার ছাত্র ফাহিম প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল খায়েরের ধান ক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে আটকে ঘটনাস্থলেই মারা যায়। পরিদন সকালে সে মাদ্রাসায় না যাওয়ায় মাদ্রাসা থেকে বাড়িতে খবর দেওয়া হয়। এরপর পরিরারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে। একপর্যায়ে ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে ইঁদুর মারা ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩