ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ে তালা, ৪ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৬২০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কোনো অনুষ্ঠান না করে বিদ্যালয়ে তালা দিয়ে লাপাত্তার ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) এ মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহীদুল্লাহ, পলাশ চন্দ্র পাল, ফাহমিদা আক্তার ও প্রিয়াংকা রানী রাউৎ।

অভিযোগে জানা গেছে, গত ১৭ মার্চ (শুক্রবার) ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি পালনে সরকারিভাবে অনুষ্ঠানমালার আয়োজনের নির্দেশনা থাকলেও মনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। বরং ওই দিন বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকরা ছিলেন লাপাত্তা। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় গত ১৮ মার্চ বিভিন্ন পত্রিকায় বিদ্যালয় তালা দেওয়ার ঘটনাটি সংবাদ প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বিভাগীয় মামলা করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত চার শিক্ষকের জবানবন্দি মতে প্রধান শিক্ষক শিপরা রানী ভৌমিক দায়ী থাকলে তাকেও আসামি করা হবে। দায়িত্বে অবহেলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ে তালা, ৪ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩