ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে করোনাক্রান্ত একদিনের নবাগত শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ৭০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

চট্টগ্রামে এবার একদিন বয়সী শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। জন্মের পর পরই ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রিপোর্টে শিশুটিকে পজেটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই নবজাতকের মা’ও আগে থেকে করোনা পজেটিভ ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছিল।

নবজাতক এবং তার মা দু’জনই বর্তমানে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনরই শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এর আগে চট্টগ্রামের চন্দনাইশের ১০ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে শিশুটি বাড়ি ফিরে গিয়েছিল।

চট্টগ্রামের জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকে অন্তঃসত্ত্বা ওই নারী করোনা পজেটিভ থাকায় তার ডেলিভারির ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেয়া হয়েছিল। ২০ মে তার নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পর পরই তাকে আইসোলেশনে নেয়া হয়েছিল। তিনি তার বাসা থেকেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ২৪ মে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারী পুত্র সন্তানের জন্ম দেন।

জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়। ২৮ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে দেয়া রিপোর্টে শিশুটিকে পজেটিভ হিসেবে উল্লেখ করে। এখন পর্যন্ত এই শিশুটিই সবচেয়ে কম বয়সী করোনা রোগী হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চট্টগ্রামে করোনাক্রান্ত একদিনের নবাগত শিশু

আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০