ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ভিটিতে পড়ে ছিল রক্তাক্ত যুবকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৫৪০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত মরদেহ। নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত ছিচকে চোর হিসাবে পরিচিত ছিল। স্থানীয়রা তার কর্মকান্ডে অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ উল্যা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকান্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ভিটিতে পড়ে ছিল রক্তাক্ত যুবকের মরদেহ

আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩