ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

বিএনপির পরিকল্পনাই হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১২০৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ রাজনীতি থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে, বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমার মনে হয়, বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। কারণ খালেদা জিয়া সুস্থ আছেন।’

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতারা বলেছিলেন, খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব আলো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে।

তথ্যমন্ত্রী বলেন ‘বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সে সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন একটি স্বার্থ রক্ষা করার একটি সংগঠন হয়ে দাঁড়ায়।’

বিএনপি ঘোষণা দিয়েছিল রোজার ঈদের পর এমন আন্দোলন করা হবে যাতে সরকারের শেষ রক্ষা হবে না এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দেখুন এ ধরনের বক্তব্য ১৪ বছর ধরে শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি এ ধরনের হুমকি-ধমকি মানুষের কাছে হাস্যরসের তৈরি করে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘গত বছরের ১০ ডিসেম্বরের পর বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে আন্দোলনের কি হলো, আন্দোলন এভাবে মাঠে মারা গেলো কেন? যে আন্দোলন তাদের মাঠে মারা গেছে সে আন্দোলন আর জীবিত করতে পারবে না।’

বিএনপির মহাসচিব বিভিন্ন সমাবেশে বলে আসছেন আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তারা নির্বাচন করতে চায় না এ বিষয়ে মতামত জানতে চাইলে ডা. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে। আমরা জনগণের শক্তিতে ও জনগণের রায় বিশ্বাস করি। বরং বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। সেজন্য তারা নির্বাচন বর্জন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাধারণ মেম্বার নির্বাচন পর্যন্ত বর্জন করেছে। তার মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছেন। ২০১৮ সালের নির্বাচনেও অংশ গ্রহণ করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিএনপির পরিকল্পনাই হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩