ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

৯৯৯ এ কল: বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করাল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৭৯৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে আম্বিয়া আক্তার (৭০) নামে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ। তুচ্ছ ঘটনায় ওই বৃদ্ধাকে পিটিয়ে আহত এবং তার বসতঘর ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া আক্তার তার বসতঘরের পাশে লাগানো একটি কাঁঠাল গাছ থেকে শুক্রবার সকালে একটি কাঁঠাল পাড়েন। এ সময় একই বাড়ির মুকবুল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা কাঁঠাল গাছটি তাদের দাবি করে বৃদ্ধাকে মারধর করে তার বসতঘর ভাঙচুর ও আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল আহম্মদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, ৯৯৯ নম্বর থেকে থানায় জানানোর পর সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

৯৯৯ এ কল: বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করাল পুলিশ

আপডেট সময় : ১০:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩