ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে সর্বোচ্চ শনাক্ত করোন আক্রান্ত রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৫২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে জেলায় কভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৮৪ জন। এছাড়া জেলায় এখনও পর্যন্ত ৭৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৫২ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ ২৪ ঘণ্টায় নতুন কেউ মারা যাননি, সুস্থ হয়েছেন ১২জন। এছাড়াও শুরু থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে ২ হাজার ৬৮৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭৭ জন মারা গেছে ও ৭৩৬ জন সুস্থ হয়েছে।’

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন। যেখানে ১ হাজার ১১১ জন আক্রান্তের মধ্যে ৫১ জন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ৪৩৯ জন। সদর উপজেলায় আক্রান্ত ৮৩৫ জনের মধ্যে মারা গেছেন ১৭ জন এবং সুস্থ হয়েছেন ২২৬ জন। রূপগঞ্জ উপজেলায় ৩০৭ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন ও আট জন সুস্থ হয়েছেন।

তিনি জানান, সোনারগাঁও উপজেলায় ২১৫ জন আক্রান্তের মধ্যে ছয় জন মারা গেছেন ও ২০ জন সুস্থ হয়েছেন। আড়াইহাজার উপজেলায় ১৪০ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৩০ জন। আর বন্দর উপজেলায় ৭৬ জন আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে সর্বোচ্চ শনাক্ত করোন আক্রান্ত রোগী

আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০