ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ত্রিশালে সাংবাদিকদের উপর হামলাকারী সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৮০৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকের উপর হামলাকারী উপজেলার সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বাবুকে ত্রিশাল থানা পুলিশ সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

ত্রিশাল থানা পুলিশ ও অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক মোমিন তালুকদার গত ২১ মে সাখুয়া ইউনিয়নের নতুন বাজারে পেশাগত কাজে বের হলে সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সন্ত্রাসী মাহমুদুল হাসান বাবু তার পিতা দুলাল ফকিরের নির্দেশে সন্ত্রাসী বাহিনী নিয়ে মোমিন তালুকদারের উপর অতর্কিত ভাবে হামলা করে ক্যামেরা ছিনতাই ও তার ছোট ভাই আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ টাকার ক্ষতিসাধন করে বাবু গংরা।

পরে সাংবাদিক মোমিন তালুকদার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নিলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোমিন তালুকদার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তীতে ওসি মাইন উদ্দিনের নির্দেশে এস আই মনজুরুল হক ও এ এস আই নজরুল ইসলাম সন্ত্রাসী বাবুকে সোমবার দিবাগত রাতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত ক্যামেরা উদ্ধার করে ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে ত্রিশাল থানার এস আই মঞ্জুরুল হক ও এএসআই নজরুল ইসলাম জানান, ওসি স্যারের নির্দেশে মামলার এজাহার ভুক্ত ১নং আসামী মাহমুদুল হাসান ওরফে বাবুকে সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, এজাহার ভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ত্রিশালে সাংবাদিকদের উপর হামলাকারী সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩