সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৫৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বজ্রপাতে রাজু আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার দুপুর ১২টর দিকে ৮নং ওয়ার্ড চরকচ্ছফিয়া গ্রামের বেঁড়ি বাঁধের উপর এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই গ্রামের সিরাজ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাজের জন্য বাড়ী থেকে বের হয় দিনমজুর রাজু। বাড়ীর পাশ্ববর্তী বেঁড়ি বাঁধের উপর পৌঁছলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সে বাড়ীতে ফিরে আসার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগরীবের নামাজের পর নিহত রাজুর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।














