সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীর স্যান্ডেলে মিলল ইয়াবা

বেগমগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০০পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার সংসার খাতু (৪০) কক্সবাজার জেলার টেননাফ থানার সীল বনিয়া পাড়া এলাকার বড় কালা মিয়া হাজী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (২৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জমিদার হাট বড় পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে আজুর কাছে আসছে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক নারীর ওপর নজরদারি রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে ওই নারী নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছিলেন। তার বাসটি বেগমগঞ্জের জমিদার হাট বড় পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে পৌঁছলে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।

পরে বাস থেকে সন্দেহভাজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর দুটি স্যান্ডেলের ভিতরে ১হাজার ১০০পিস ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নারীর স্যান্ডেলে মিলল ইয়াবা

আপডেট সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩