ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় পুলিশ থাকবে: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৪৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছবি: সংগৃহীত

ঈদের যাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্যবারের মতো এবারও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় পুলিশ থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার (২৬ জুন) রাজধানীর গাবতলীতে কোরবানির পশু হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক নেতা, যাত্রী সবার সাথে কথা বলেছি পথে কেউ হয়রানি শিকার হচ্ছে না। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফিটননেস বিহীন ও মেয়াদোত্তীর্ন গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি আরও বলেন, সরকার সারাদেশে সড়ক ব্যবস্থা উন্নয়ন হয়েছে,  পদ্মা সেতু হয়েছে। গতবারের মতো এবারও সবার সহযোগিতার স্বস্তিদায়ক যাত্রার ব্যবস্থা করবে।

সাধারণ যাত্রীদের সতর্ক করে তিনি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রীদের অনুরোধ- আপনারা ট্রাকে, পিকআপে বাড়ি ফিরবেন না।

সেই সঙ্গে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকা ব্যবসায়ী সবাইকে হুঁশিয়ারী দেন আইজিপি। এধরণের অপরাধমূলক কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রাজধানী ছেড়ে যাওয়া মানুষদের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ফাঁকা বাসা বাড়িতে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস না রাখায় উত্তম। তবে কেউ রাখলে তা ভালোভাবে রাখার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় পুলিশ থাকবে: আইজিপি

আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩