ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধ করে হত্যা

হাতিয়া প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে শ্বসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পুলিশ এই হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩