ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

নানান আয়োজনে হাতিয়ায় শেখ কামালের ৭৪’তম জন্মবার্ষিকী পালিত

হাতিয়া প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এর সভাপতিত্বে ও প্রসাশনিক কর্মকতা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাতিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন, উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আমির হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল, হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পরিসংখ্যান কর্মকর্তা সনজ্ঞয় সাহা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো: বদিউজ্জামান, হাতিয়া সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নানান আয়োজনে হাতিয়ায় শেখ কামালের ৭৪’তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩