ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

নিজের সিদ্ধান্ত নিজেই নিন-জেলা প্রশাসক তন্ময় দাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা প্রতিবেদক::

মহামারি করোনা লাফিয়ে বাড়ছে নোয়াখালী জেলায়। ফলে আগামীর নোয়াখালীর জীবন মৃত্যুর সিদ্ধান্তের ভার জেলাবাসীর ওপর ছেড়ে দিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।

শনিবার (৩০ মে) তিনি নিজের ফেসবুক পোষ্টে লিখেন, ‌জীবন ও জীবিকার তাগিদে আমাদের লকডাউন শিথিল করতে হচ্ছে। সীমিত আকারে অর্থনৈতিক কর্মকান্ড শুরু করার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বিগত সময়ে নোয়াখালীবাসীর ভবিষ্যৎ বিবেচনায় কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। জনগণ এ সিদ্ধান্তে সমর্থনও যুগিয়েছেন।

৩০ মে ২৪ ঘন্টার সর্বশেষ চিত্রানুযায়ী ভয়াবহতা বিবেচনা করে তিনি লিখেন, জীবন আগে। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন। স্বাস্থ্যবিধি মানুন। জনসমাগম এড়িয়ে চলুন। একটি মৃত্যু, পরিবারের সারাজীবনের কান্না।

তবে জীবনের তাগিদে জীবিকার অপরিহার্যতাও উড়িয়ে দেয়া যায় না। তাই জেলাবাসী স্বাস্থ্যবিধি মেনেই জীবিকার সংগ্রামে শামিল হওয়ার বিকল্প নেই বলেও জেলার সচেতন নাগরিকরা মনে করছেন।

জেলা প্রশাসক লিখেছেন, নোয়াখালীতে নতুন করে ৯৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলায় ৪১, বেগমগঞ্জ ৩৪, সোনাইমুড়ি ৮, চাটখিল ৬ ও সেনবাগে ৭ জন। এ জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫৭৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। আর সুস্থ্য হয়েছেন ৪১ জন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা সদর ১২১, সুবর্ণচর ১৭, হাতিয়া ৬, বেগমগঞ্জ ২৬০, সোনাইমুড়ি ৩৬, চাটখিল ৩৭, সেনবাগ ২৮ কোম্পানীগঞ্জ ৮ ও কবিরহাটে ৬২ জন। এ জেলায় আক্রান্তের হার ১৫.১১%। সুস্থতার হার ৭.১৫%। এ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত!!! বলে দাঁড়ি টানেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নিজের সিদ্ধান্ত নিজেই নিন-জেলা প্রশাসক তন্ময় দাস

আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০