ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কিশোরকে গলা কেটে হত্যা, খোঁজ নেই অটোরিকশার

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মধ্য যুগীয় কায়দায় কিশোর অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রিয়াজ (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদরপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের কিল্লারহাট রুটে নিয়মিত অটোরিকশা চালাত রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী রিয়াজকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নে নিয়ে যায়। এরপর তাকে চলন্ত রিকশায় পিছন থেকে গলার দুই জায়গায় জবাই করে হত্যার পর লাশ সেখানে রাস্তার পাশে জমিনে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, নিহত কিশোররের অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গলায় অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কিশোরকে গলা কেটে হত্যা, খোঁজ নেই অটোরিকশার

আপডেট সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩