ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

এশিয়া কাপে দলে নতুন চমক, নেই মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিনায়ক ঘোষণা করার পর এশিয়া কাপের দল ঘোষণা করতে আর খুব বেশি বিলম্ব করলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনিতেই এশিয়া কাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ছিল আজ। সুতরাং, আজকের মধ্যে যে করেই হোক দল ঘোষণা করতে হতো বিসিবিকে। তবে সেই ঘোষনাটা এসে গেলো আজ সকাল সকাল।

আগে থেকেই অনুমিত ছিল মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার সুযোগ পাবেন না এশিয়া কাপের দলে। জাগোনিউজে একদিন আগেই এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। সে অনুমানই সত্যি প্রমাণ হলো। অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বাদ দিয়েই ঘোষণা করা হলো ১৭ সদস্যের এবারের এশিয়া কাপের দল।

সৌম্য সরকারকে দলে রাখতে আগ্রহী ছিলেন বেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অফ ফর্ম সত্ত্বেও নিজেকে প্রমাণ করার জন্য সৌম্যকে বেশ সুযোগ দেয়া হয়েছিলো। খেলানো হয়েছিলো ইমার্জিং এশিয়া কাপেও। এরপর কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক দলেও সুযোগ দেয়া হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত নিজেকে আর প্রমাণ করতে পারেননি তিনি।

এবারের এশিয়া কাপের দলে চমক রয়েছে একটি। ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান তামিমকে ডাকা হয়েছে এই দলে। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ। বাংলাদেশের মধ্যে তানজীদের রানই ছিল সর্বোচ্চ।

দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

এশিয়া কাপে দলে নতুন চমক, নেই মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩