ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সাঈদীর জান্নাত কামনা করায়, জুমার নামাজ শেষে খতিবকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে জুমার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জান্নাত কামনা করে দোয়া করায় এক মসজিদের খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুক্তভোগী খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। তিনি চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব।

গত শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শুক্রবার নামাজ শেষে মোনাজাতের শেষ দিকে তিনি বলেন, দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, মারা গেছেন সাঈদী সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এরপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ কমিটি খতিবকে মৌখিক ভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়া হয়।

চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে অব্যাহতি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাঈদীর জান্নাত কামনা করায়, জুমার নামাজ শেষে খতিবকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩