ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

বেগমগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৬৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মিন্টু (২৮) ও আব্দুল মমিন (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজন সম্পর্কে আপন ভাই ও সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরে হাজীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হাজীপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুরে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিন্টু ও তার ভাই আব্দুল মমিনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। যার মধ্যে গোয়েন্দা ডিবিতে একটি মামলা তদন্তাধীন রয়েছে। তারা বেগমগঞ্জে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য। আমিনুল ইসলাম মিন্টুর কাছ থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও আবদুল মমিনের কাছ থেকে তিনটি কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০