ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৫৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, তাকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এই সঙ্গীত পরিচালক। মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলেন তিনি ।

গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে।’

ওয়াজিদের ভাই সাজিদও সংগীত পরিচালক। বলিউডে সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত তারা। একসঙ্গে অসংখ্য গানের সংগীত পরিচালনা করেছেন। এছাড়া অনেক জনপ্রিয় গানেও কণ্ঠও দিয়েছেন ওয়াজিদ। এর মধ্যে রয়েছে— পার্টনার সিনেমার ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, ‘সোনি ডে নাখরে’, হ্যালো সিনেমার ‘হ্যালো’, ‘ব্যাং ব্যাং ব্যাং’, ‘মিতওয়া রে’, ওয়ান্টেড সিনেমার ‘জালওয়া’, ‘লাভ মি’, ‘তুসে পেয়ার কারতা হ্যায়’, দাবাং সিনেমার ‘হামকো পিনি হ্যায়’, ‘হুড় হুড় দাবাং’ প্রভৃতি।

অসুস্থতার কারণে ওয়াজিদ একটু আড়ালে ছিলেন। সর্বশেষ ‘দাবাং-থ্রি’ সিনেমার মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সালমানের খুব প্রিয় তারা। এমনকি এই অভিনেতার ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ সিনেমায় কাজের মাধ্যমেই বলিউডে তাদের পথচলা শুরু। সম্প্রতি তারা সালমানের ‘ভাই ভাই’ ও ‘পেয়ার করোনা’ গানের কম্পোজ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০